উত্তরপ্রদেশে জিন্স টি-শার্টে নিষেধাজ্ঞা যোগীর

jeans20170405215203ভারতের উত্তরপ্রদেশের প্রায় পাঁচশ কলেজে জিন্স এবং টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান ও গুটখা নিষেধাজ্ঞা করেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এই নেতা।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথের এই নির্দেশ রাজ্যের ১৫৮টি সরকারি ও ৩৩১টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের পাশাপাশি এসব কলেজের শিক্ষক-শিক্ষিকাগণকেও শালীন পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া জিনস এবং টি-শার্ট না পরারও নির্দেশনা দেয়া হয়। স্কুলের শিক্ষার্থীরা যাতে রাজ্য সরকারের এই নির্দেশনা উপেক্ষা করতে না পারে সেবিষয়ে শিক্ষকদেরকে নজরদারি করতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.