ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় কর্মরত সাহায্যকর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহ করে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে ড্রোনগুলো। সাহায্য কাজে তিনটি ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ড্রোনগুলোর তোলা হাই-ডেফিনিশেন ছবি বিশ্লেষণ করে সাহায্যকর্মীরা খুঁজে বের করছেন আটকে পড়া মানুষদের অবস্থান। ভূমিকম্পপরবর্তী ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তা চিহ্নিত করে খুঁজে বের করা হচ্ছে সাহায্য পৌঁছে দেওয়ার বিকল্প পথ।
রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো। ওই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজারের উপর। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।