সিঙ্গাপুরে ২ দিন ধরে অচল বিমানের বোয়িং ৭৭৭-২০০, চরম দুর্ভোগে শতাধিক যাত্রী

সিঙ্গাপুরে দুইদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ ২০০ উড়োজাহাজ। উড়োজাহাজটি গ্রাউন্ডেড (বসে যাওয়ায়) হওয়ায় শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

বিমান সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিমানের (বিজি৮৫) ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকা ফেরত আসার কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি অচল হয়ে যাওয়ায় ১২০ জনের বেশি যাত্রী আটকা পড়েন সিঙ্গাপুরে।

সূত্র জানায়, উড়োজাহাজটির ফ্লাপ নামে একটি যন্ত্রাংশ কাজ করছে না। মূলত এই যন্ত্রাংশের মাধ্যমেই একটি উড়োজাহাজ উড্ডয়ন করে থাকে। বিমান গত দুই দিন ধরে এই যন্ত্রাংশটি খুঁজছে। এটি না পাওয়ায় উড়োজাহাজটি সচল করা যাচ্ছে না।

যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হলেও যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আটকেপড়া যাত্রীরা কখন দেশে ফিরতে পারবেন সে বিষয়ে বিমানের সিঙ্গাপুর স্টেশনের কর্মকর্তারা কিছুই বলছেন না। বরং যাত্রীরাই বারবার কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সদুত্তর পাচ্ছেন না।

এর আগে শনিবার বিকেলে বিমানের গণসংযোগ ব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, অচল হওয়া উড়োজাহাজটি শনিবারের মধ্যে মেরামত করে সব যাত্রীকে ফিরিয়ে আনা হবে। সেই সঙ্গে আরও একটি অতিরিক্ত ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পাঠিয়ে যাত্রীদের দেশে নিয়ে আসা হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.