ভারতে ১০০ রুপির কয়েন

ভারতে ১০০ রুপির কয়েন।

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ৯৪তম জন্মবার্ষিকী আজ (মঙ্গলবার)। এর একদিন আগে তার নামে ১০০ রুপির স্মারক কয়েন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। এক পিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ির নাম খোদিত। বসানো রয়েছে তার ছবিও। যার নিচে তার জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ।
তার নিচে হিন্দিতে লেখা ‘সত্য মেব জয়তে’। তিন বারের প্রধানমন্ত্রী বাজপেয়ি গত ১৬ আগস্ট ৯৬ বছর বয়সে মারা যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.