ভারতকে আবারো কটাক্ষ করলেন ইমরান খান

ভারতকে আবারো কটাক্ষ করলেন ইমরান খান।

বড়দিনের উৎসবে সামিল পুরো বিশ্ব। ভেদাভেদ ভুলে একে অপরকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত সবাই। এদিকে ভারতের প্রতি তিক্ততা উগড়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে আবারো প্রতিবেশী রাষ্ট্রকে খোঁচা দিলেন তিনি। মঙ্গলবার বড়দিনের পাশাপাশি আরেকটি বিশেষ দিন।

১৮৭৬ সালের এইদিনেই জন্মগ্রহণ করেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রামী মুহাম্মদ আলি জিন্নাহ্। নিজের টুইটার হ্যান্ডলে তাকে শ্রদ্ধা জানান ইমরান। কিন্তু শ্রদ্ধা জানাতে যে বাক্য ব্যবহার করেন তিনি, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

টুইটারে ইমরান লেখেন, হিন্দু-মুসলিম ঐক্যের প্রতিনিধি হিসেবেই যাত্রা শুরু জিন্নাহ্-র। কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিমদের যে কখনো সমান চোখে দেখা হবে না, সে কথা বিলক্ষণ বুঝেছিলেন। তাই আলাদা মুসলিম রাষ্ট্রের জন্য সংগ্রাম শুরু করে দেন। গণতান্ত্রিক, সহানুভূতিশীল পাকিস্তান গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি।

তিনি আরো লেখেন, যেখানে নাগরিক হিসেবে সমান মর্যাদা পাবেন সংখ্যালঘুরাও। তার স্বপ্নের মতো করেই নয়া পাকিস্তান গড়ে তুলব আমরা। দেশের নাগরিক হিসেবে সংখ্যালঘুরাও যাতে সমান মর্যাদা পান তা নিশ্চিত করব। ভারতে যেমন ঘটছে, ঠিক তার উল্টোটা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.