দিল্লিতে কিশোরীদের মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন।
দিল্লির দ্বারকা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোমের কিশোরীদের গোপনাঙ্গের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করা হত। অবাধ্য হলে ও কাজ না করলে করা হতো এরূপ বর্বর নির্যাতন। তাদের গোপনাঙ্গের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে অত্যাচার করা হতো। অভিযোগটি ছিল একটি আবাসিক হোমের কিশোরীদের।
এই ঘটনাটি ঘটেছিল ভারতের দিল্লিতে। দিল্লির একটি আবাসিক হোমের কিশোরীরা এমন অভিযোগ করে ইতিমধ্যে এক মহিলা কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে।
ওই হোমের কিছু বড় মেয়ে তাদের অভিযোগে জানায়, ওই মহিলা কর্মী শাস্তি হিসাবে মেয়েদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিতো। দীর্ঘ দিন ধরেই তিনি এই কাজ করতেন বলে কিশোরীরা অভিযোগ করেন।
দিল্লির কমিশন ফর উইমেন গত শুক্রবার এমন ঘটনা প্রকাশ্যে আনেন। ডিসিডব্লিউ-এর সদস্যরা ঘটনা প্রকাশের আগের দিন দিল্লির ওই হোমে থাকা (৬-১৫) বছর বয়সের আবাসিক মেয়েদের সাথে ওই হোমে থাকার কথা জানতে চান।
এক বিবৃতিতে ডিসিডব্লিউ জানান, ওই হোমে পর্যাপ্ত কর্মী না থাকার ফলে মেয়েদের দিয়েই জামা-কাপড় কাঁচানো, বাসন মাজানো, ঘর ও বাথরুম পরিষ্কারও করানো হত। বিবৃতিতে আরো জানানো হয়, ২২ টি মেয়ের রান্না করার জন্য লোক ছিল মাত্র একজন, এবং খাবারের মানও ভালো ছিলোনা।
কিশোরী মেয়েদের অভিযোগ ছিল, যদি তারা ঘর পরিষ্কার না করত তাদের স্কেল দিয়ে পেটানো হতো। এমনকি গ্রীষ্ম ও শীতকালীন ছুটির দিনগুলিতে তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হত না।
জানা গেছে, ইতিমধ্যে ওই হোমের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
