জাপানে ধূমপান ছাড়লে বছরে মিলবে অতিরিক্ত ৬ ছুটি

জাপানে ধূমপান ছাড়লে বছরে মিলবে অতিরিক্ত ৬ ছুটি।

ধূমপান ছাড়লে বছরে মিলবে অতিরিক্ত ৬ ছুটি। অবিশ্বাস্য হলেও সত্যি। দিল্লির একটি সংস্থা সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের ঘোষণা, আগামী বছর থেকেই নিয়ম মানা হবে।
ওই সংস্থার নাম পিলাল ইঙ্ক।এটি একটি মার্কেটিং ফার্ম। সম্প্রতি সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ধূমপান ছাড়বেন তাদের বছরে অতিরিক্ত ছুটি দেওয়া। তাও আবার একটা-দুটো নয়, প্রতি বছর ৬টি করে অতিরিক্ত ছুটি দেবে ওই সংস্থা।
যারা ধূমপান করেন না, তাদের অতিরিক্ত ছুটি দেওয়া হবে। আপনার অফিসে যদি এই নিয়ম চালু হয়, তাহলে কেমন হয়! এমন নিয়ম চালু হলে হয়তো অনেক কর্মীই ধূমপানে ইতি টানবেন।
কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ কেন এমন একটি সিদ্ধান্ত নিতে গেল ওই সংস্থা। জানা গিয়েছে, এর দুটো কারণ। এক, কর্মীদের স্বাস্থ্য সচেতন জীবনযাপনে উৎসাহ দেওয়া। আর দুই, ধূমপানের জন্য হওয়া সময় বাচানো।
জাপানি এই সংস্থার এই সিদ্ধান্তের ফলও মিলতে শুরু করেছে। ওই সংস্থার ৩৫ শতাংশ কর্মী ধূমপায়ী। ইতিমধ্যে চারজন ধূমপানে ইতি টেনেছেন। ওই সংস্থার আশা, আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে।
ওই সংস্থার অফিস ৩০ তলায়। আর স্মোকিং জোন বেসমেন্টে। ফলে ধূমপানের জন্য প্রতিদিনই অনেকটা করে সময় নষ্ট হয়। তাই এই ঘোষণা করে কর্মীদের সময় নষ্টের প্রবণতা আটকাতে চাইছে ওই সংস্থা। এতে সংশ্লিষ্ট সংস্থার যেমন লাভ হবে, তেমনই লাভ হবে কর্মীদের। তাদেরও স্বাস্থ্য ভালো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.