নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নতুন মন্ত্রিপরিষদে বিমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মাহবুব আলী। ধারনা করা হচ্ছে এই মন্ত্রনালয়ে শীঘ্রই একজন পূর্ণমন্ত্রী যোগদান করতে পারেন।
বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী হবিগঞ্জ-৪ আসন থেকে মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, তিনি ৩ লাখ ৮ হাজার ৭ শত ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মাহবুব আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী ড. আহমদ আবদুল কাদের পেয়েছিলেন ৪৬ হাজার ১শত ৮৩ ভোট।
‘বিমান প্রতিমন্ত্রী’ মাহবুব আলীকে এভিয়েশন নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।