দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে এলগার

দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে এলগার।

সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিকক দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেবেন ডিন এলগার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) কর্তৃক নিষিদ্ধ হওয়ায় শনিবার শুরু হতে যাওয়া এ ম্যাচে অংশ নিতে পারছেন না প্রোটিয়া দলের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

নিউল্যান্ডসে জয় পাওয়া দ্বিতীয় ম্যাচে মন্থর গতির বোলিংয়ের দায়ে ডু প্লেসিসকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে আইসিসি। প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিসের অবর্তমানে এর আগে এক টেস্টে প্রোটিয়া দলের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে এলগারের। স্ত্রীর সন্তান জন্মের সময় প্লেসিস দেশে চলে আসায় ২০১৭ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা দল নির্বাচন কমিটির আহবায়ক লিন্ডা জোন্ডি বলেন, ‘আমাদের দলের নেতৃত্ব পুলের উন্নতির কৌশল হিসেবে এলগারকে অস্থায়ী অধিনায়ক করা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে ইতোপূর্বে আমরা এইডেন মার্করাম এবং কুইন্টন ডি কককে অধিনায়ক করেছি এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ডিন দলের নেতৃত্ব দিয়েছেন।’

এছাড়া নির্বাচকরা ইনজুরিতে থাকা মার্করামের জায়গায় স্ট্যান্ড বাই হিসেবে কেপ কোবরাসের ওপেনিং ব্যাটসম্যান পিটার মালানকে দলে ডাকা হয়েছে। নিউল্যান্ডস টেস্টে ফিল্ডিং করার সময় ডান উরুর ইনজুরিতে পড়েন মার্করাম। চলতি বছর প্রথম শ্রেনীর ঘরোয়া মৌসুমে ৫২.৪১ গড়ে ৬২৯ রান করেছেন ২৯ বছর বয়সী মালান। এ সময় ৭টি সেঞ্চুরিসহ তিনি মোট এক হাজার সাতশর বেশি রান করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.