কাতারে অনুষ্ঠিত হয়ে গেলো শীতকালীন পিঠা উৎসব

কাতারে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব। বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কাতারে বসবাসরত প্রবাসী বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব।

এর মধ্যে ভাপা পিঠা, ভেজিটেবল ঝাল পিঠা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা ছিল অন্যতম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীকল্যাণ পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল।

আরো উপস্থিত ছিলেন মোল্লা মোহাম্মদ রাজিব রাজ, মো. হুসেন মিয়া, তৌফিক চৌধুরী, আল আমিন খান, রিপন মিয়া, ইয়াকুব খান, কাতার সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার তামিমসহ বিশিষ্টজনেরা। পিঠা উৎসব শেষে এরাবিয়ান খাবার মজনোস দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.