নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ জনকে কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি এলাকায় ১৮ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

শুক্রবার রাতে ফতুল্লার বাংলাবাজার আমবাগান ও নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, শুক্রবার রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাংলাবাজার আমবাগান এলাকায় পথচারীদের ওপর ধারালো ছুরি ও চাপাতি হাতে হামলা চালায়। এ সময় ১৩-১৪ জন পথচারীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ভিবিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি জানান, তাৎক্ষনিকভাবে এলাকাবাসী আহতদের নাম পরিচয় জানাতে পারেনি। আহতদের নাম ও দুর্বৃত্তদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, নুরবাগ এলাকায় বারেক মিয়ার বাড়ির সামনে কেরামবোর্ডে জুয়া খেলা নিয়ে রাত ৯টায় সংঘর্ষে ৪ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

আহতরা হলেন বাবলু মিয়া, তারেক, নিরব ও রকি। তাদের মধ্যে রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ঘটনাস্থল থেকে ৫টি কেরামবোর্ড জব্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.