বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সীমান্ত ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।
সীমান্ত ব্যাংক লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যে সম্প্রতি বিমানের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুখলেসুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) আশরাফুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, সীমান্ত ব্যাংকের কার্ডহোল্ডাররা বিশেষ হ্রাসকৃত মূল্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন।