স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন কোহলি

স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন কোহলি।

মাঠ ও মাঠের বাইরে দারুণ সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। দুই ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তার দল। সিরিজের বাকি দুই ওয়ানডেতে তাই বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের নিয়মিত এই অধিনায়ককে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও কোহলিকে বিশ্রাম দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ব্যস্ততার ভিড়ে পাওয়া অবসর সময়টুকু ভালোভাবেই কাজে লাগাচ্ছেন কোহলি। নিউজিল্যান্ডে অবকাশ যাপনেও কোহলির সঙ্গী স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

২৯ জানুয়ারি, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন কোহলি। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আনুশকাকে নিয়ে ব্যক্তিগত বিমান থেকে নামছেন কোহলি। তাদের পেছনেই রাখা ছিল কোহলির ব্যক্তিগত বিমানটি।

ছবির ক্যাপশনে কোহলি লেখেন, ‘আমরা দূরে যাচ্ছি। তার সঙ্গে ভ্রমণ।’

নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়া সফর করেছে ভারত। সেখানেও কোহলির সঙ্গে ছিলেন আনুশকা। সেখান থেকে দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে গেছেন এই বলিউড অভিনেত্রী। এবার কোহলি ক্রিকেটীয় ব্যস্ততা থেকে কিছুটা অবসর পাওয়ায় দুজন মিলে ছুটেছেন একান্তে সময় কাটাতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.