অভিনন্দনের নামে শিশুদের নাম রাখার হিড়িক ভারতে

পাকিস্তানের কারাগারে ৬০ ঘণ্টা বন্দি থাকার পর ভারতে ফিরেছেন দেশটির বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। দেশে ফেরার পর থেকে প্রশংসায় ভাসছেন অভিনন্দন। অভিনন্দনকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই।

ভারতীয় মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট দল ও বলিউড তারকারাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনন্দনের ভারতে ফেরাকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। অভিনন্দনের নামে সদ্যোজাত শিশুদের নাম রাখার হিড়িক পড়ে গেছে ভারতে।

সম্প্রতি দৌসার নিহালপুরের ২৬ বছর বয়সী বিমলেস বেন্দারা কয়েক দিন ধরেই টেলিভিশনে ভারত পাকিস্তানের খবর দেখছেন। সেখান থেকেই তিনি জানতে পারেন যে, পাকিস্তানে আটক হয়েছেন ভারতের বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান।

বৃহস্পতিবার প্রসববেদনা ওঠায় বিমলেসের পরিবার তাকে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করে। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলেসন্তানের জন্ম দেন বিমলেস। এরপরেই তিনি এবং তার পরিবার সিদ্ধান্ত নেন যে, তারা তাদের সন্তানের নাম রাখবেন অভিনন্দন।

শুধু বিমলেসের পরিবারই নয় বরং তাদের মতো ভারতের আরও অনেক পরিবারই নিজেদের সদ্যোজাত সন্তানের নাম অভিনন্দন রাখা শুরু করেছেন।

বিমলেস জানিয়েছেন, সন্তানের জন্মের আগেই তিনি তার স্বামীকে বলেছিলেন যে, তাদের সন্তানছেলে হলে তিনি তার নাম রাখবেন অভিনন্দন।

তিনি বলেন, বিমানবাহিনীর উইং কমান্ডার যে সময় দেশে ফিরে এসেছেন সে সময় তার সন্তানও পৃথিবীতে এসেছে। সেও অভিনন্দন বর্তমানের মতো নিজের এবং পরিবারের জন্য নাম এবং খ্যাতি অর্জন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীর পুলওয়ামায় জইশ-ই মোহম্মদের হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হন। ভূস্বর্গে রক্তাক্ত চিত্র তীব্র প্রভাব ফেলে ভারতীয়দের মানসপটে। পাকিস্তানবিরোধী প্রতিবাদে ফুঁসে ওঠেন তারা। দেশে বিরাজ করে শোকের আবহ।

পুলওয়ামা হামলার ১২ দিন পর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে হামলা করে ভারত। সেখানে ৩০০ পাক জঙ্গি নিহতের দাবি করে নয়াদিল্লি।

বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা করতে গেলে যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাক সেনাবাহিনী। এর মধ্যে একটির ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানে এবং অন্যটি ভারতে। ভেঙে পড়া বিমান থেকে প্যারাশুটে করে নেমে আসেন অভিনন্দন।

সেটি ভূপাতিত হওয়ার সময় প্যারাসুটে করে পাকিস্তানের মাটিতে অবতরণ করেন অভিনন্দন। গত বৃহস্পতিবার শান্তিবার্তা দিয়ে পাকিস্তান সংসদে দাঁড়িয়ে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.