কানাডার তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে

কানাডার তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে। তবে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধির প্রায় দ্বিগুণ হারে বাড়ছে কানাডার গড় তাপমাত্রা। সম্প্রতি কানাডার সরকারি রিপোর্টেই উঠে এসেছে এমন তথ্য।

সম্প্রতি প্রকাশিত কানাডার ‘ফেডারেল গভর্নমেন্ট ক্লাইমেট’ প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, কানাডার অনেকাংশে এরই মধ্যে তাপমাত্রার এ বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং দিন দিন তা আরো প্রকট হওয়ারই আভাস পাওয়া যাচ্ছে।

গবেষকরা বলছেন, কানাডার সবচেয়ে বেড়ি তাপমাত্রা বাড়ছে নর্থ, প্রাইরিস এবং উত্তরাঞ্চলের ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যে। কানাডার উত্তরাঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা প্রায় ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

১৯৪৮ সালে সর্বপ্রথম কানাডার গড় তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই সময় থেকে এখনকার বার্ষিক গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।

মূলত ঠাণ্ডা আবহাওয়ার কানাডায় তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্রীষ্মে ব্যাপক সমস্যায় পড়ছেন অধিবাসীরা। গ্রীষ্মকালে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে দেশজুড়ে তাপদাহ দেখা দিচ্ছে। এমনকি দাবানল সৃষ্টি ও প্রাকৃতিক বনাঞ্চল ও পরিবেশ নষ্টের ঝুঁকিও বেড়েছে। সূত্র : বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.