বিয়ের সম্ভাবনা নেই, ভারতে স্বেচ্ছামৃত্যু চাইলেন যুবক

বিয়ের সম্ভাবনা নেই, ভারতে স্বেচ্ছামৃত্যু চাইলেন যুবক।

বিয়ে হওয়ার সম্ভাবনা কম এবং ক্যারিয়ারও খুব একটা স্থিতিশীল না হওয়ায় ভারতীয় এক যুবক স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন।

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের পুনে শহরের বাসিন্দা ওই যুবক প্রায় ১৫ থেকে ২০ দিন আগে সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান।

পুলিশ জানিয়েছে, চিঠিতে ওই যুবক লেখেন; অসুস্থ মা-বাবার জন্য তিনি কিছু করতে পারছেন না। ক্যারিয়ার নিয়ে অখুশি তিনি এবং বিয়ে হওয়ারও কোনো সম্ভাবনা নেই তার। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সুশিক্ষিত ওই যুবক পরিবারের জন্য কিছু করতে চান। কিন্তু চাকরির জায়গাটি স্থিতিশীল না হওয়ায় বেঁচে না থাকারই সিদ্ধান্ত তার। সে কারণেই ইউথেনেশিয়া কিংবা স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.