খাসোগি হত্যায় কারও বিচার না হওয়ায় খাদিজা সেনগিজ়ের ক্ষোভ

খাসোগি হত্যায় কারও বিচার না হওয়ায় খাদিজা সেনগিজ়ের ক্ষোভ।

সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার জন্য এখন পর্যন্ত কারও বিচার হয়নি উল্লেখ করে তার বাগদত্তা খাদিজা সেনগিজ বলেছেন, আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে জামাল খাসোগিকে হত্যার জন্য এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক উপসচিবের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। খবর ডেইলি সাবাহ।
খাদিজা বলেন, আমি বুঝতে পারছি না সারাবিশ্ব এই বিষয়টি নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা কেন নিল না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়টি নিয়ে আমি কারও কোনো মানবিক আচরণ দেখতে পেলাম না। আমি আসলেই বুঝতে পারছি না কেন এমন হলো। তার হত্যাকাণ্ড নিয়ে কেন কারও কোনো কর্মস্পৃহা নেই।
গত বছর ২ অক্টোবর জামাল খাসোগি সৌদি কনস্যুলেটে প্রবেশের আগে সর্বশেষ সাক্ষাৎ করেছিলেন খাদিজা সেনগিজের সঙ্গে।
তাদের বিবাহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু তিনি সেই ভবন থেকে আর ফিরে আসেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.