‘ইউরোপে উষ্ণতার রেকর্ড’
‘ইউরোপে উষ্ণতার রেকর্ড’
প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ইউরোপের মানুষ। ফ্রান্সের বর্ডেক্স শহরে মঙ্গলবারের তাপমাত্র ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস (১০৬.১ ডিগ্রি ফারেনহাইট)।
এ যাবতকালের মধ্যে এটাই ইউরোপের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০০৩ সালে ফ্রান্সেই ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪০.৭ ডিগ্রি সেন্টিগ্রেট। খবর বিবিসির।
গত এক সপ্তাহ ধরে গোটা ইউরোপেই দাবদাহ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের বিরূপ প্রভাবের কারণে আবহাওয়ার এ রুদ্রমূর্তি।
ফ্রান্সের পর ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থা বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসের। প্রচণ্ড গরমে ফ্রান্সজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে ১৯৪৭ সালে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।