‘যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে ভারত’

‘যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে ভারত’

কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত ‘যুদ্ধের মতো পরিস্থিতি’ তৈরি করতে পারে বলে অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, পুলওয়ামায় হামলার ঘটনার পরেও এমন অবস্থা তৈরি করেছিল ভারত।

তবে এই দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, আতঙ্ক সৃষ্টি করছে পাকিস্তানই। আন্তর্জাতিক মহল কোনও যুদ্ধ-পরিস্থিতি দেখছে না। এ সবই হলো ছলচাতুরী করে নজর ঘোরানোর চেষ্টা।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়াতেই ভারত তড়িঘড়ি করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান খান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের ওপর দায় চাপানো যায়।

ইমরান খান বলেন, এমন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু তারা ভোটের সময়ও পুলওয়ামাকে কেন্দ্র করেই ফায়দা নিতে চেয়েছে। এখনও তারা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধানোর চেষ্টা করে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.