লিফটে ভারতীয় কিশোরীকে যৌন হেনস্থা পাক যুবকের

লিফটে ভারতীয় কিশোরীকে যৌন হেনস্থা পাক যুবকের।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হোটেলের লিফটের ভেতর ১২ বছরের এক ভারতীয় কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক পাকিস্তানি যুবকের বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই নির্যাতিতা কিশোরীর আইনজীবী জানিয়েছেন, ৩৫ বছর বয়সী ওই অভিযুক্ত পাকিস্তানি পেশায় একজন ডেলিভারি কর্মচারী। কোনো একটি অর্ডারের ডেলিভারি দিতে যাওয়ার সময় লিফটের মধ্যে ওই কিশোরীকে যৌন হেনস্থা করেন।

তবে অভিযুক্ত ব্যক্তি আদালতে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার পর দুবাইয়ের আল রাফা পুলিশ স্টেশনে ওই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।

স্থানীয় এক নারী জানিয়েছেন, ওই কিশোরী তার কাছে অঙ্ক পড়তে গিয়েছিল। কিন্তু কিছু কাগজ ভুলে রেখে আসার জন্য আবার তাকে ফেরত যেতে হয়। যখন সে ফিরে আসে প্রচণ্ড ভয় পেয়ে কান্নাকাটি করছিল এবং রীতিমত কাঁপছিল।

মেয়েটি জানায়, অভিযুক্ত ওই কর্মচারী কথা বলতে বলতে লিফটের ভেতরে ঢুকে একটা ঠিকানা জিজ্ঞেস করে তাকে। সে সময় সে আচমকা তাকে স্পর্শ করে। শিশুটির কাছে সব শুনে ওই নারী নিরাপত্তা কর্মীদের সিসিটিভি দেখতে বলেন।

সিসিটিভিতে দেখা যায়, ওই লোকটির ছয়তলায় একটি জিনিস দেওয়ার কথা থাকলেও সে তার রাস্তা বদল করে এবং জিনিসটি ডেলিভারি না করে ওই কিশোরীকে ফলো করতে থাকে এবং লিফটের মধ্যে একা পেয়ে তার গায়ে হাত দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.