কুকুরকে গুলি চালিয়ে গ্রেফতার ভারতের চিকিৎসক

কুকুরকে গুলি চালিয়ে গ্রেফতার ভারতের চিকিৎসক।

বেঙ্গালুরের জয়নগরে এক চিকিৎসক সোমবার সকালে তার বাড়ির সামনে একটি কুকুর চিৎকার করলে রাগে নিজের এয়ারগান দিয়ে ওই কুকুরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালান। তা দেখে স্থানীয়রা খবর দেন এক পশুপ্রেমীকে। তারা থানায় অভিযোগ করলে ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম শ্যাম সুন্দর। তার বয়স ৮৩। তিনি বেঙ্গলুরুর একটি হাসপাতালের মনোরোগ চিকিৎসক ছিলেন।

জানা গেছে, স্থানীয়দের সাহায্যে কুকুরটিকে জয়নগর ভেটেনারি ক্লিনিকে নিয়ে যান পশুপ্রেমীরা। পরে তাকে জেপি নগরের একটি পেট ক্লিনিকে স্থানান্তরিত করা হয়। এর পরই পশুপ্রেমী কে ভি হরিশ ওই চিকিৎসকের বিরুদ্ধে জয়নগর থানায় অভিযোগ করেন।

চিকিৎসার পর কুকুরটির অবস্থা এখন স্থিতিশীল। তার শরীরে তিনটি প্যালেট ঢুকে রয়েছে। অপারেশন করে সে গুলি বের করা হবে বলে জানিয়েছেন পরভীন নামের সেখানকার এক পশুপ্রেমী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.