দীর্ঘ উড়োজাহাজ সম্পর্কে অজানা তথ্য

air_lander+_7542বিশ্বের সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজ এয়ার‌ল্যান্ডার-১০ এর ছবি প্রকাশ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে চালানোর আগে এটির ছবি প্রকাশ করা হল। খবর বিবিসির।

সোমবার উড়োজাহাজটির কাজ শেষ করে এটি উন্মুক্ত করার কথা রয়েছে।

৯২ মিটার লম্বা এই উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় ১৮ মিটার বেশি লম্বা।

ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (এইচএভি) এ উড়োজাহাজটির নকশা করেছে এবং এটি তৈরি করতে প্রায় ৯ বছর সময় লেগেছে।

এয়ারল্যান্ডার-১০ টানা ২১ দিন আকাশে থাকতে পারবে। জ্বালানি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে হিলিয়াম।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারক্র্যাফট হ্যাঙ্গার বেডফোর্ডশায়ারের কার্ডিংটনে এটি তৈরি করা হয়েছে এবং এখান থেকেই এ উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে উড়ানো হবে।

এ উড়োজাহাজটি বাতাসের চেয়ে সামান্য ভারী হওয়ায় পানি ও বরফসহ যে কোনো স্থানে অবতরণ করতে পারবে।

নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিকেলস দাবি করছে, এই উড়োজাহাজটি কোনো শব্দ করে না এবং বায়ুদূষণও করবে না। ফলে আকাশ পথে যাতায়াতে এটি নতুন যুগের শুরু করবে।

প্রতিষ্ঠানটি আশা করছে, তারা ২০১৮ সালের মধ্যে আরও ১২টি এয়ারল্যান্ডার তৈরি করতে পারবে।

ধারণা করা হচ্ছে, এয়ারল্যান্ডার ভারী মালামাল বহন করার পাশাপাশি ৪৮ জনেরও বেশি যাত্রী বহন করতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.