নিজের পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা

নিজের পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা।

জার্মানির দক্ষিণপশ্চিম অঞ্চলের রট অ্যাম সি শহরের একটি ভবনে নিজের পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছেন ৩৬ বা ৩৭ বছরের এক বন্দুকধারী।

স্থানীয় সময় শুক্রবার দুপুরের এই ঘটনায় এছাড়া কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম বিল্ডের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের মিরর অনলাইন।যুক্তরাজ্যের গণমাধ্যমটি জানায়, বন্দুকধারীকে ভবনটির কাছাকাছি ট্রেন স্টেশন থেকে আটক করা হয়েছে। ভবনটি থেকে হতাহতদেরকে বাইরে বের করা হয়েছে।গণমাধ্যমটি জানায়, দুপুর ১২টা ৫০ মিনিটের কিছু আগে ঘটনাস্থলে অসংখ্য পুলিশের উপস্থিতি দেখা যায়। পুলিশের মতে, ব্যক্তিগত সম্পর্কের জেরে ঘটনাটি ঘটেছে।আলেন শহরের পুলিশ টুইট বার্তায় জানায়, রট অ্যাম সি-তে বড় ধরনের অভিযান চলছে কারণ এখানে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন।পুলিশ জানায়, এই ঘটনায় আরও কোনও সন্দেহভাজন জড়িত আছে বলে মনে হয় না। এটি কোনও সন্ত্রাসী হামলা নয় বলেও উল্লেখ করেছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.