ক্ষতিপূরণ পাচ্ছেন ফ্লাইদুবাই বিধ্বস্তে নিহতদের পরিবার

Dubai_01_BG_470344820রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরের বিমানবন্দরে ফ্লাইদুবাই দুর্ঘটনায় নিহত ৬২ জনের পরিবারকে ২০,০০০ (আমিরাত ৭৩,৫০০ দিরহাম ) ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ লাখ ৬৮ হাজার ৫১৯ টাকা।

রোববার (২০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে ফ্লাইদুবাইয়ের সিইও ঘাইথ আল ঘাইথ এ কথা জানিয়েছেন।

শনিবার (১৯ মার্চ) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিট) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরের বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের এফজেড৯৮১ ফ্লাইটটি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

প্লেনটিতে ৫৫ যাত্রী ও ৭জন ক্রু ছিলেন। যাত্রীর মধ্যে ৪৪ জন রাশিয়ার, ৮ ইউক্রেনের, ২ জন ভারতীয় ও একজন উজবেকিস্তানের নাগরিক ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.