ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় পূর্ব কিউবা, জ্যামাইকা ও কেইম্যান দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে।
এ ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ তৈরির সম্ভাবনা প্রায় পার হয়ে গেছে বলে আন্তর্জাতিক সুনামি তথ্য কেন্দ্র জানিয়েছে।  তবে এর পরও ওই অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের এক ফুট পর্যন্ত ওঠানামার সম্ভাবনা এখনও আছে বলে জানিয়েছেন তারা। – খবর বিবিসি ও রয়টার্সের।

ভূমিকম্পের কারণে জ্যামাইকা ও কিউবা থেকে শুরু করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি কোথাও কোথাও উৎপত্তিস্থলের ৭০০ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি জ্যামাইকার মন্টিগো বে শহর থেকে ১৩৯ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কিউবার নিকুয়েরো শহর থেকে পশ্চিম দক্ষিণপশ্চিম দিকে ১৪০ কিলোমিটার দূরে সাগরতলের ১০ কিলোমিটার গভীরে।

দ্বীপপুঞ্জের ড্রেনগুলো উপচে পড়ছে এবং রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। মিয়ামি ও জ্যামাইকার কয়েকটি অংশে সাময়িকভাবে বিভিন্ন অফিস খালি করে লোকজনকে সরিয়ে নেয়া হয়। এক গর্তে একটি গাড়ির অর্ধেকটা ঢুকে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.