মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘপ্রতিক্ষিত শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনাকে উৎসাহিত করছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘপ্রতিক্ষিত শান্তি পরিকল্পনা ঘোষণার পর রিয়াদের এমন বক্তব্য এসেছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে ফিলিস্তিনিদের অধিকার ও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন বাদশাহ সালমান বিন বিন আবদুল আজিজ।-খবর আরব নিউজের
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে,ফিলিস্তিনি ও ইসরাইলি পক্ষের মধ্যে একটি সমন্বিত শান্তি পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় সৌদির সম্মান রয়েছে। ফিলিস্তিনি ইস্যুতে একটি ন্যায়সঙ্গত ও সমন্বিত সমাধানে পৌঁছাতে সব চেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে রিয়াদ।
কাজেই এই শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে মতানৈক্য আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত দুই পক্ষের। যাতে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। -সুত্র যুগান্তর