৪৪ সন্তানের জন্ম দিলেন উগান্ডার মারিয়াম নাবাতানজি

৩৬ বছর বয়সে উগান্ডার মারিয়াম নাবাতানজি  ৪৪টি সন্তানের জন্ম দিয়েছেন।বর্তমানে তাঁর ৩৮ সন্তান বেঁচে আছে এবং তারা সুস্থ রয়েছে। সবাইকেই দেখাশোনা করছেন তিনি।

ছয়বার জমজ, চারবার তিনটি করে এবং তিনবার চারটি করে সন্তান জন্ম দেন মারিয়াম।তিন বছর আগে স্বামীর  মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর পুরো সংসারের দায়ভার পড়েছে মারিয়ামের ওপর। চারপাশে কফিক্ষেত, সিমেন্টের দেয়াল ও লোহার পাতের উনিওয়ালা জীর্ণ চারটি ঘরবিশিষ্ট বাড়িতে সব সন্তানকে নিয়ে চরম টানাপড়েনে চলছে তাঁর বিশাল পরিবার।। দরিদ্র মারিয়াম এতগুলো সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

একদিনে ২৫ কেজি ভুট্টা লাগে সবার ন্যূনতম খাবারের জোগান দিতে। মাছ মাংস তো দূরের কথা, এই ভুট্টার জোগান দিতেই হিমশিম খান মারিয়াম। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি বড়দের মতো দায়িত্ব পালন করে আসছি। আমার মনে হয়, আমি জন্মের পর আনন্দ বলতে কিছু পাইনি।’

সব সন্তানের দেখভালের পাশাপাশি এতগুলো মুখে খাবার তুলে দিতে ব্যাপক পরিশ্রম করতে হয় মারিয়ামকে। চুলকাটা থেকে শুরু করে হাতের কাছে যে কাজই পান তাই করেন তিনি। সবার খোরাকি জোগাড় করতে ২৩ বছর বয়সী পরিবারের বড় ছেলে ইভান কিবুকা স্কুল ছেড়ে দিয়ে কাজে যোগ দিয়েছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মিরর অনলাইন সুত্রে জানা যায়, ১২ বছর বয়সে বিয়ে হয় মারিয়ামের তাঁর স্বামীর বয়স তখন ছিল ৪০।  বিয়ের এক বছরের মাথায় জমজ সন্তানের মা হন তিনি। জন্মনিয়ন্ত্রণের পরামর্শ পেলেও তাতে শারীরিক ক্ষতির কথা ভেবে অনবরত সন্তান নিতে থাকেন মারিয়াম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.