গত ২৫ জানুয়ারি থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে একটানা কাজ করে যাচ্ছিলেন সোং ইয়ানজি। একটানা ১০ দিন কাজ করার পর এই তরুণ চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোরে নিজের কক্ষে মারা গেছেন।
মেইল অনলাইন খবরে বলা হয়, ২৭ বছর বয়সী সোং ইয়ানজি ছিলেন হুয়ান প্রদেশের স্থানীয় একটি টিমের নেতা। তিনি হ্যাংসান কাউন্টির কেইউন শহরে জন্মগ্রহণ করেন । প্রাণঘাতী এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার মূল কেন্দ্রভূমি হুবেই প্রদেশের সঙ্গে হুয়ানের সীমান্তে মোটর রাস্তার চালক ও যাত্রীদের তাপমাত্রা পরিমাপের দায়িত্বে ছিলেন ইয়ানজি।
সোং ইয়ানজির দুই বছরের বড় বোন বর্তমানে উহানে আটকা অবস্থায় রয়েছেন। কঠিন সময়ে ভাইয়ের পাশে থাকতে না পারায় নিজেকে দুঃখ প্রকাশ করেছেন।নিজের ভাইকে একজন অসাধারণ মানুষ আখ্যায়িত করে তিনি বলেন, সে ছিল খুবই চিন্তাশীল। আমি বিশ্বাস করতে পারছি না যে, সে আর দুনিয়াতে নেই। বাড়িতে ঘরের কাজে সে সহায়তা করত। তার মৃত্যু আমাদের পরিবারের জন্য বিপর্যয়কর।
করোনাভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে কঠির পরিশ্রম করায় চিনা চিকিৎসকদের ভূমিকা ও প্রশংসা ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। রোগটিতে এখন পর্যন্ত ৫৬৪ জন মারা গেছে।