বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান থেকে ৪০ কিলোমিটার দূরে উত্তরাঞ্চলীয় প্রদেশ লোদিতে দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২ জন নিহত ও ২৭ জন আহতের হয়েছে।আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় টেলিভিশন স্কাই ইতালিয়া জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভোরের দিকে হওয়া এ দুর্ঘটনার পর মিলান ও বোলোনার রেল যোগাযোগেও ব্যাপক বিঘ্ন ঘটে, ঘটনাস্থলে জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা পৌঁছেছেন।নিহতদের দু’জনই ট্রেনের ক্রু, আহতের সংখ্যা ২৭ বলেও তাদের প্রতিবেদনে জানানো হয়েছে
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে রাজ্য রেলওয়ে।