ইসরাইলী হামলার জবাবে সিরীয়ার ক্ষেপণাস্ত্র হামলা

বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দামেস্কের কাছে ইসরাইলী হামলার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।সিরিয়ার বিমান বাহিনী, সিরিয়ার আকাশসীমা থেকে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।ইসরাইলের দখলকৃত গোলান হাইটসের সিরিয়ার আকাশসীমা থেকে এ হামলা চালানো হয়।

সানা জানায়, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরাইল ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

সিরিয়ার আল-কিসওয়াহ এলাকা লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়। অতীতেও তারা এ এলাকায় কয়েকবার বিমান হামলা চালিয়েছে।

এএফপি’র সংবাদদাতারা বলেন, স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটের দিকে দামেস্কের বিভিন্ন এলাকা থেকে তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান। রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এসব হামলার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.