থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় একটি শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা এবং কয়েক ডজন লোককে আহত করা এক জুনিয়র সেনা কর্মকর্তাকে দেশটির নিরাপত্তা বাহিনী হত্যা করেছে।
রোববার থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনীর গুলিতে সে নিহত হয় বলে পুলিশ ও সামরিক সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জুনিয়র সেনা কর্মকর্তা জাকরাপান্থ থমা (৩২) ,স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সুরাথামপিথাক সেনানিবাসে নিজের সিনিয়র কর্মকর্তা ও অপর দুই জনকে হত্যা করে, অস্ত্র ও গোলাবারুদ চুরি করে একটি চোরাই গাড়ি নিয়ে টার্মিনাল ২১ শপিং মলে ঢুকে পড়ে জাকরাপান্থ থমা, রাতভর শপিং মলে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত ২০ জনকে হত্যার করে। নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার চেষ্টা চালিয়েও তাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়।টার্মিনাল ২১ শপিং মলে ১৭ ঘণ্টা লুকিয়ে থাকা সেই উন্মত্ত সেনা সদস্যকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাকরাপান্থ থমা (৩২) কে হত্যার কথা নিশ্চিত করেছে থাই পুলিশ প্রধান চাকথিপ চাইজিনদা।
থাইল্যান্ডের প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার সকালে এক সংবাদসম্মেলনে জানিয়েছেন, নির্বিচার গুলিবর্ষণে অন্তত ২০ জন নিহত ও অপর ৪২ জন আহত হয়েছে।