তেল রফতানি ছাড়াই অর্থনীতি সচল রাখতে সক্ষম ইরান’

ইরান তেল রফতানি নির্ভর অর্থনীতি থেকে সরে এসেছে,নতুন সম্ভাবনা তৈরির পথে হাঁটছে । তেল ছাড়াই ইরান অর্থনীতি সচল রাখার মতো সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার দেশটির বিমানবাহিনীর কমান্ডার ও সদস্যদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরএনএতে সরাসরি সম্প্রচারিত হয়। সম্মেলনে ইরানের বর্তমান অর্থনীতির কাঠামোর বিষয়ে মার্কিন শাসকগোষ্ঠী কেউ কেউ উপলব্ধি করতে পেরেছেন বলে জানান খামেনি।

ইরানের ওপর অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে গিয়ে, নিজ দেশের অর্থনীতির বর্তমান গতিপথের কথা উল্লেখ করেন তিনি। খামেনি বলেন, ‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একটি ‘অপরাধমূলক কর্মকাণ্ড। ইরান তেল রফতানি নির্ভর অর্থনীতি থেকে সরে এসেছে অনেক আগেই। এখন নতুন সম্ভাবনা তৈরির পথে হাঁটছে। কিছু কিছু বুদ্ধিমান মার্কিন কর্মকর্তা এটি অনুধাবন করেছেন যে, ইরান এখন জ্বালানি তেল ছাড়াই তাদের অর্থনীতি সচল রাখার মতো সক্ষমতা অর্জন করেছে। এমনটি হলে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব থেকে মার্কিনিরা তাদের আগ্রাসনের ক্ষমতা হারিয়ে ফেলবে।’

খামেনি বলেন,’বিশ্বে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে ইচ্ছুক নয় ইরান। তেহরান কোনো দেশকে হুমকি দেয়নি, কোনো দেশের সঙ্গে যুদ্ধ জড়ানোর ইচ্ছেও ইরানের নেই।বিভিন্ন ইস্যুতে ইরান সবসময় নিজ দেশের নিরাপত্তা বিষয়টিকে প্রাধান্য দিয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.