দিল্লিতে ১৪৪ ধারা জারি, সংঘর্ষে নিহত ৭, আহত অন্তত ১০৫।

মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে দিল্লির ব্রহ্মপুর এলাকা।সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তাল ভারত। সংঘর্ষে ইতোমধ্যে এক পুলিশ কনস্টেবলসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১০৫ জন।

সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছেন, হেড কনস্টেবল রতনলাল, শহিদ, মুহাম্মদ ফুরকান, রাহুল সোলাঙ্কি এবং নাজিম। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

এদিন সকালে মৌজপুর এবং ব্রহ্মপুরীতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। রিকশায় ভাঙচুর চালানো হয়। রিকশার যাত্রীদের মূল্যবান জিনিসপত্রও লুঠ করা হয়।

জাফরাবাদ, মৌজপুর-বাবারপুর, গোকুলপুরি, শিব বিহার ও জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনো ট্রেন দাঁড়াবে না। ওই এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে।এছাড়া দিল্লির আরও ১০ জায়াগায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানায়, গোটা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা অব্যাহত ,ফোনে লাগাতার অভিযোগ পাচ্ছি আমরা।’

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ভারতের রাজধানী শহর রণক্ষেত্রে পরিণত হয়। সূত্র : আনন্দবাজার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.