মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যু।

মঙ্গলবার রাজধানী কায়রোর একটি হাসপাতালে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি ।

ক্ষমতাচ্যুত হওয়া মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কায়রো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে।কয়েক দিনের টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মিশরীয় সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছিল। পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। তখন থেকেই তিনি কারাগারে বন্দী ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। পরে দীর্ঘ ছয় বছর কারাগারে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.