স্পেনে প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিশেষ নির্দেশনা

স্পেনের চার শহরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস। নির্দেশনায় একান্ত প্রয়োজন ছাড়া ঘর এবং কর্মস্থলের বাইরে চলাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে। খবর ওয়েবসাইটের।

বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়, সবাই ‘পাবলিক প্লেসে’ মাস্ক ব্যবহার করবেন বলে দূতাবাস প্রত্যাশা করে। আতঙ্কগ্রস্ত না হয়ে ধৈর্য ধারণ করে সবাই সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন বলেও প্রত্যাশা করছে দূতাবাস। দূর-দূরান্তে বসবাসরত প্রবাসীদের একান্ত প্রয়োজন ছাড়া যে কোন ভ্রমণ এমনকি দূতাবাস ভ্রমণেও নিরুৎসাহিত করা হয় নির্দেশনায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.