ফিনল্যান্ডে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

এবার করোনাভাইরাসে কাঁপছে ইউরোপ। চীন থেকে উৎপত্তি হয়ে প্রাণঘাতী এ ভাইরাস সুদূর ফিনল্যান্ডে পৌঁছেছে। দেশটিতে এখন পর্যন্ত দুইজনের মধ্যে কভিড-১৯ এর ভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার রাতে ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকির প্রধান তথ্য কর্মকর্তা পাওলা ইসোপাহকালা করোনা সংক্রমণের এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, উভয় রোগীই মহিলা ও ফিনিস নাগরিক, যাদের ইতিমধ্যে কোয়ারেন্টাইন করে ক্লিনিকাল স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ খবরে এখনও আতঙ্ক না হতে ফিনিসবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত বলে অসুস্থ হয়ে পড়া প্রথম ফিনিস মহিলা মাত্র দুদিন হয় ইতালির মিলান থেকে ভ্রমণ শেষে দেশে ফিরেছন। দ্বিতীয় করোনাভাইরাস শনাক্ত রোগীও কয়েক দিন হয় ইতালীর উত্তরাঞ্চল ভ্রমন শেষে দেশে ফিরেছেন।

ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকির সংক্রামক চিকিৎসকরা গতকাল প্রথম রোগীকে ও আজ শুক্রবার দ্বিতীয় রোগীকে করোনাভাইরাসে আক্রান্ত বলে নির্ধারণ করেন।

উল্লেখ্য, জানুয়ারির শেষদিকে উত্তর ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে আগত ৩২ বছর বয়সী এক চীনা মহিলার মধ্যে প্রথম সংক্রমণটি সন্দেহ হয়েছিল। কিন্ত তার মধ্যে কোনও গুরুতর লক্ষণ পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.