বাংলাদেশ থেকে মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশ থেকে মালদ্বীপ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে মালদ্বীপ সিভিল এভিয়েশন কর্তৃক বাংলাদেশ হতে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১০ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। এই তথ্য মালদ্বীপ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এই সময়ে ভ্রমণে বাংলাদেশের কোনো নাগরিক বিমানের টিকেট ক্রয় করে থাকলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.