চীনে করোনা রোগীর চিকিৎসায় ডাক্তার নার্স সবাই রোবট

করোনা ভাইরাস রোগীর চিকিৱসা সেবায় রোবটডাক্এতার নার্বাস নিয়ে এসেছে টেক জায়ান্ট চীন। একাজে তারা ৫জি প্রযুক্তি সম্পন্ন রোবট ব্যবহার শুরু করেছে। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ৭০০ কিলোমিটার দূরে পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে ব্যবহার করা হচ্ছে সেই রোবট।

সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝেজিয়াং প্রদেশের সরকারি হাসপাতালের দু’জন চিকিৎসক পেং চেংঝং এবং ইয়ে রুইঝং ৫জি প্রযুক্তি সম্পন্ন ওই রোবটটি ব্যবহার করছেন। রোবটের সাহায্যে রোগীর আল্ট্রাসাউন্ড করে চিকিৎসা দিচ্ছেন তারা।

তবে চীনে ৫জি প্রযুক্তি সম্পন্ন রোবট দিয়ে চিকিৎসা করানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি সে দেশের ঝেজিয়াংয়ে এটি ব্যবহার করা হয়। সেটাও করেছেন পেং চেংঝং।

আর এই রোবটটি তৈরি করতে সহায়তা করেছে ঝেজিয়াং প্রদেশের সরকারি হাসপাতাল, চায়না টেলিকম এবং হুয়াওয়ে। করোনাভাইরাসের সংস্পর্শে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই পদ্ধতি বেশ কাজে দেবে বলে মনে করছেন ডাক্তাররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.