থাইল্যান্ডে বক্সিং খেলা দেখতে গিয়ে করোনা আক্রান্ত শতাধিক তরুণ

থাইল্যান্ডের ব্যাংককে লুম্পিনি স্টেডিয়ামে বক্সিং খেলা দেখে স্টেডিয়াম থেকে ফিরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে শতাধিক তরুণ। জানা গেছে, ৬ মার্চ পাঁচ হাজার দর্শক বক্সিং দেখতে গিয়েছিল।

সেখান থেকে ফেরা দর্শকরা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া বেড়েই চলেছে। জানা গেছে, করোনা আক্রান্ত একশ চারজন তরুণ বক্সিং খেলা দেখতে গিয়েছিল।

ব্যাংককে এখন পর্যন্ত মোট চারশ ১১ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অভিনেতা, মেজর জেনারেল, রাজনীতিবিদ, বক্সিং প্রশিক্ষক রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.