সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সৌদি আরবে ৩৩ শতাংশ করোনাভাইরাস

সৌদি আরবে ৩৩ শতাংশ করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী বিভিন্ন সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে, বিয়ে, দাফনানুষ্ঠান ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোববার এমন তথ্য দিয়েছে।-খবর আল আরাবিয়াহর

কাজেই নিজেদের, পরিবার ও সমাজকে সুরক্ষায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ৩৯২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে ফিরেছেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বর্তমানে সাত হাজার ৬৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.