পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউন

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে পুরো ভারত আজ দিবাগত রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের জন্য নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ১ কোটি ৩০ লাখ মানুষ আজ রাত থেকে তিন সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, আজ মধ্যরাত থেকে সম্পূর্ণ দেশ লকডাউন হবে, সম্পূর্ণরুপে লকডাউন।

তিনি বলেন, ভারতকে বাঁচাতে, প্রত্যেক নাগরিককে বাঁচাতে, আপনাকে বাঁচাতে, আপনার পরিবারকে বাঁচাতে প্রতিটি সড়ক, প্রতিটি পাড়া লকডাউনে ঢেকে যাবে।

চীনের উহান থেকে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনার ছোবলে বিশ্বে ১৬ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ৯৪৪ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.