করোনায় যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৮৮৪ জনের মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে দেশটিতে।

করোনাভাইরাসের সংক্রমণে বিগত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৮৮৪ মানুষের মৃত্যু হয়েছে।মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১শ। এদের মধ্যে একজন নবজাতক রয়েছে, যার বয়স ৬ সপ্তাহ।আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় এখন শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার মানুষ। সবথেকে খারাপ পরিস্থিতি নিউ ইয়র্কের। সেখানে মৃতের সংখ্যা এরইমধ্যে ১ হাজার ৩শ ছাড়িয়েছে।

আমেরিকান কলেজ অব এমার্জেন্সির প্রেসিডেন্ট উইলিয়াম পি জ্যাকিস বলেছেন, “শহরের সব জায়গায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অবস্থা সঙ্কটজনক। আর কিছুদিনের মধ্যেই হাসপাতাল-নার্সিংহোমগুলিতে রোগী রাখার জায়গা পাওয়া যাবে না। চিকিৎসার জন্য থাকবেন না ডাক্তার-নার্সরা। কী ভয়ানক সময় আসতে চলেছে সেটা বুঝতে পারছে না সরকার।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.