বিশেষ ফ্লাইটে ১৭৮ রুশ নাগরিক বাংলাদেশ ছাড়লেন 

আজ সোমবার সন্ধ্যা ৬টায় বিশেষ ফ্লাইটে করে নিজ দেশে ফিরে গেলেন ১৭৮ রাশিয়ার নাগরিক।  তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি জানান, বি৬৬৩ ফ্লাইটটি রাশিয়ার উদ্দেশে যাত্রা করে।

এর আগে ৫ এপ্রিল ৩২২ মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে যায়। ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.