করোনায় মৃত মায়ের শেষকৃত্যানুষ্ঠানে মেয়ের মৃত্যু!

করোনায় মৃত মায়ের শোক সহ্য না করতে পেরে মারা গেলেন ৩২ বছর বয়সী লরা রিসার্ড। গেল সপ্তাহে মায়ের অন্ত্যোষ্টিক্রিয়া চলাকালীন হঠ্যাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লরা।
গেলো সপ্তাহে মৃত লরার মা প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মায়ের অন্ত্যাষ্টিক্রিয়া সামাজিক দূরত্ব মেনে অংশগ্রহণকালীন সময়ে মৃত্যুবরণ করেন লরা। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একই পরিবারের মা মেয়ের এমন মৃত্যুতে শোকে ভেঙ্গে পড়েছে পুরো পরিবার। লরার বোন সাদি জানায, হঠ্যাৎ করেই শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় লরার। ওই পরিস্থিতিতে তাকে হাসপাতলে নেওয়া চেষ্টা করলে এর আগেই মারা যান লরা। মৃত্যুর একদিন আগেই মায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে লরা নিজের ফেসবুক একাউন্টে লিখেছেন ভালবাসি মা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.