বাংলাদেশে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ছেড়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) তারা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক এক বার্তায় জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ঢাকার জার্মান দূতাবাসের সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ বিমান ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ ও ঢাকার ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।