ভূমধ্যসাগরে বিমান অবতরণ!

biman pic_122666ইসরাইলের তেল-আবির উপকূলের অদূরে জরুরি অবতরণ করতে গিয়ে ছোট বিমান ভূমধ্যসাগরে নেমে গেছে।

গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

সৌভাগ্যক্রমে বিমানে থাকা দুই বৈমানিক বেঁচে আছেন। তাঁরা সামান্য আহত হয়েছেন।

এ ঘটনার ছবি ও ভিডিওতে বিমানটিকে সাগরে ডুবে গেলেও পেছনের অংশ ভেসে থাকতে দেখা যায়।

চ্যানেল-টু-এর খবরে জানানো হয়, তেল-আবিরের এসডিই বিমানবন্দর থেকে উড়ার পরপরই বিমানের দুটি ইঞ্জিনের একটি বিকল হয়ে পড়ে।

এ সময় পাইলট বিমানটি ঘুড়িয়ে একই বিমানবন্দরে অবতরণ করাতে চান। কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিমানবন্দরের কূল ঘেঁষে থাকা সাগরে গিয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের কাছেই তেল-আবিবের জনপ্রিয় মেতজিজিম সৈকত।

কোস্ট গার্ড সদস্যরা ডুবন্ত বিমান থেকে পাইলটদের উদ্ধার করে। বিমানটি কোথায় যাচ্ছিল, তা জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.