কাতারে চাকরি হারানো বাংলাদেশি প্রবাসীদের পাশে কুইক সল্যুশন

কাতারে করোনায় চাকরি হারানো ৭০০ প্রবাসীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি কুইক সল্যুশন। এই অসময়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) কর্মহীন প্রবাসীদের বাসায় গিয়ে খাদ্যদ্রব্য তুলে দেয়া হয় কোম্পানিটির পক্ষ থেকে।

করোনাভাইরাসের তাণ্ডব চলছে সারাবিশ্বে। ব্যতিক্রম নয় কাতারও। বিশ্বের বিভিন্ন দেশের মতো চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চাকরি হারানো কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়িয়েছে ওই কোম্পানি।

অন্যান্য বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকেও চাকরি হারানো বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান কুইক সল্যুশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মোহাম্মদ ইব্রাহিম ও চেয়ারম্যান দিদারুল আলম আরজু।

খাদ্যদ্রব্য বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন ম্যানেজার শাখাওয়াত হোসেন, একাউন্টের জালাল আকবর রাজু, কোম্পানির প্রতিনিধি নুরুল আলম রিয়াদ, কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

কাতারে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিন বাংলাদেশিসহ মারা গেছেন ৭ জন। আর আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। কাতারে এ পর্যন্ত কত জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তা এখনও জানায়নি কাতার সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.