সৌদিতে নিষিদ্ধ ইরানের এয়ারলাইন্স

Mahan_Air20160405155745ইরানের বেসরকারি এয়ারলাইন মাহান এয়ারকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় সোমবার (০৪ এপ্রিল) দিনগত রাতে রাজকীয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সৌদির নিরাপত্তা আইন ‘পদ্ধতিগতভাবে’ লঙ্ঘন করায় মাহান এয়ারকে নিষিদ্ধ করা হয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদসংস্থা তাসনিম দেশটির বেসরকারি বিমান চলাচল কর্মকর্তা ইব্রাহিম মোরাদির বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে আকাশপথে সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যোগাযোগ নেই। আফ্রিকায় প্লেন চলাচল অটুট রাখতে তারা এখন ভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করবেন।

গত জানুয়ারিতে সুন্নি অধ্যুষিত সৌদি আরবে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর দেশটির সঙ্গে শিয়া অধ্যুষিত ইরানের সম্পর্কের অবনতি ঘটে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মাহান এয়ারকে নিষিদ্ধ করায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরো শীতল হয়ে পড়বে।

এর আগে ২০১১ সালে ইরানি রেভোল্যুশনারি গার্ড ও হিযবুল্লাহকে সহায়তার অভিযোগে মার্কিন অর্থবিভাগ মাহান এয়ারের ওপর নিষেজ্ঞা আরোপ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.