বাংলাদেশ বিমানের এক কেবিন ক্রু করোনায় আক্রান্ত

৩০ মার্চ ঢাকা লন্ডন ফ্লাইট করেন তিনি

এভিয়েশন রিপোর্ট : বাংলাদেশ বিমানের একজন কেবিন ক্রু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাসা মিরপুর এলাকায়। জানাগেছে সর্বশেষ গত ৩০ মার্চ তিনি ঢাকা লন্ডন ঢাকার ফ্লাইট করেছেন। তিনি একজন জুনিয়র পার্সার। বিমানের ফ্লাইট অপারেশন শাখার একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছন।

তার পরিবারের সুত্রে জানাগেছে, লন্ডন থেকে ফেরার পরপরই তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। গত সপ্তাহে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে গতকাল রিপোর্ট দেয়। রিপোর্টে করোনা পজেটিভ ধরা হড়ে। জানাগেছে তাকে দ্রুত একটি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শাররীক অবস্থা খুবই খারাপ।

একই সঙ্গে তার পরিবারের সব সদস্য ও ওই ফ্লাইটের সব ক্রুদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ বিমান কেবিন ক্রু এসোসিয়েশনের একজন কর্মকর্তা করোনা আক্রান্ত এই কেবিন ক্রুর রোগ নিরাময়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সংগে বিমানের কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক দুরত্ব রক্ষা করে ঘরে থাকার অনুরোধ জানিযেছেন। যারা ডিউটি করছেন তাদের সামাজিক দুরত্ব রক্ষা করে কাজ করার পরামর্শ দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.