সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত প্রায় ৩ হাজার বাংলাদেশি শ্রমিক 

সিঙ্গাপুরে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮৮ জন। অভিবাসী শ্রমিকের সংখ্যাই সিঙ্গাপুরে বেশি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন এসব অভিবাসী শ্রমিকরা। বিশেষ করে বাংলাদেশি অভিবাসী আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি। গতকাল রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত ২ হাজার ৯২২জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক আক্রান্ত হয়েছেন। শুধু ১৯ এপ্রিল বাংলাদেশি অভিবাসী শ্রমিক আক্রান্ত হয়েছেন ৩২১ জন।

বাংলাদেশি আক্রান্তের পরপরই ভারতীয় শ্রমিক বেশি আক্রান্ত হয়েছেন, যার সংখ্যাও ১৬০০ ছাড়িয়েছে। এরইমধ্যে সিঙ্গাপুরে লকডাউনের মেয়াদ বাড়নো হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) থেকে আগামী ৪ মে পযর্ন্ত পুরোপুরি লকডাউন করা হয়েছে সিঙ্গাপুর। শুধু জরুরি কাযর্ক্রম চালু থাকবে।

দেশটিতে করোনা ভাইরাস ধরা পড়ার পর লকডাউনসহ প্রতিরোধ ব্যবস্থা কঠোর অবস্থান নেয়ার পর নিয়ন্ত্রণে থাকে পরিস্থিতি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ উঠছে সিঙ্গাপুর। বিশেষ করে অভিবাসী কর্মীদেরও মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনায় প্রবাসী বাংলাদেশি কর্মী আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটির ডরমেটরিগুলোতে গাদাগাদি করে বসবাস করার কারণেই বেশি আক্রান্ত হচ্ছেন প্রবাসীরা। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো ব্যবস্থা না থাকায় এসব ডরমিটরিতেই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস ১১ ডরমেটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে ১৩টি ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করে দেশটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.